Skip to content
সংবাদ বিস্তারিত
Uncategorized

মৌলভীবাজারে বাড়ি ফেরার পথে শিবির নেতার উপর অতর্কিত হামলা করল ছাত্রলীগ

ষ্টাফ রিপোর্টার:
দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতাদের অতর্কিত হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ইসলামী শিবিরের মৌলভীবাজার স্কুল বিভাগের পরিচালক আব্দুস সামাদ চৌধুরী। এসময় তিনি কপালে গুরুত্বর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। ০৬ ফেব্রুয়ারী দুপুরে পৌর শহরের বনবীথি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ০৬ ফেব্রুয়ারী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। সকাল ১০টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‌্যালি বের করে ছাত্রশিবির। র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌমুহনী পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মী বাড়িতে ফিরছিলেন। ছাত্রশিবির নেতা আব্দুস সামাদ চৌধুরী বনবীথি এলাকায় বাসায় যাওয়ার পথে বনবীথি রাস্তার মুখে পৌঁছামাত্রই ওঁৎপেতে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা তার উপর হামলা করে। আব্দুস সামাদ চৌধুরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী ছাত্রলীগ নেতারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে মৌলভীবাজার জেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুরমান বলেন, কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের স্কুল বিভাগের পরিচালক মেধাবী ছাত্রনেতা আব্দুস সামাদ চৌধুরীর উপর হামলা করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবিষয়ে আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। বরং প্রতিবাদ না করার কথা বলে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X