Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জে আলম ফাউন্ডেশনের এমডি

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌড়করণের কৃতি সন্তান জে আলম গ্রুপের চেয়ারম্যান, জে আলম ফাউন্ডেশনের এমডি ও জাপান প্রবাসী জাহাঙ্গীর আলম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনা পরে আমাদের মাঝে ঈদুল ফিতর ফিরে এসেছে। ঈদ সকলের মাঝে শান্তি ও সমৃদ্ধি ভয়ে আনুক এই কামনা করি। দোয়া করি মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে করোনা মহামারি থেকে হেফাজত করুন এবং এই সংকট কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
জে আলম ফাউন্ডেশনের এমডি আরও বলেন, তার এই ফাউন্ডেশন ও গ্রুপের মাধ্যমে নিজেদের সাধ্যের আলোকে এলাকার মানুষের উন্নয়নে এবং সহযোগীতায় সর্বদা কাজ করে যাবেন। ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কাজ করা। পাশাপাশি নানা দূর্যোগকালিন সময়ে এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। রোগী এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগীতা করা।
আগামীতে আরও বৃহত্তর পরিসরে মানবিক কাজ করা হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

লেখার আকার
শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X