Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে শনিবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শমসেরনগর রোড থেকে বের হয়ে চৌমুহনীতে আসলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় উত্তেজিত নেতাকর্মীরা পুলিশি বাঁধা অতিক্রম করে মিছিল সেন্ট্রাল রোডের দিকে এগিয়ে যায়।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সহ-সভাপতি মামুন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব, জসিম উদ্দিন, সেকিম আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, মৌলভীবাজার সরকারি কলেজ আহŸায়ক জনি আহমদ ও পৌর সদস্য সচিব সুলতান আহমদ টিপু।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X