Skip to content
সংবাদ বিস্তারিত
রাজনগর

রাজনগরে এখনও দেয়ালে শোভা পাচ্ছে নির্বাচনী পোষ্টার

রাজনগর প্রতিনিধিঃ
নির্বাচন কমিশনের নির্দেশ থাকার পরও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার সম্পর্কিত মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের লাগানো পোষ্টার এখনও অপসারণ করা হয়নি।
নির্বাচনী এলাকার রাজনগর উপজেলা বাজার, উপজেলা পরিষদের আশপাশ, কলেজ পয়েন্ট, মুন্সিবাজার ও গবিন্ধবাটি বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে একাধিক সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার দেয়ালে লাগানো অবস্থায় দেখা গেছে।
প্রতিবেদক সরেজমিন রোববার রাজনগর বাজার ঘুরে দেখতে পান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা লুৎফুরর রহমান কামালী ও যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু’র পোষ্টার এখনও লাগানো রয়েছে।
এবিষয়ে জানতে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তারের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়ে উনাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন অফিসার এ কে এম মূসা’র সাথে কথা হলে তিনি বলেন, ইউএনও মহোদয়কে এবিষয়ে অবগত করা হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X