Skip to content
সংবাদ বিস্তারিত
সাহিত্য

মহান ১৬ই ডিসেম্বর

মো: মনিরুল ইসলাম শাহিন:

তুমি  যে, এত মহান
গৌরব গাথা বিজয়।
তুমি যে, এত মহান,
৩০লক্ষ শহিদের
রক্তে গাথা লাল সবুজের বিজয়।
তুমি যে, এত মহান,
তুমি যে মহান, তুমি যে মহান॥
তুমি প্রভাত ফ্রেরির
ভোরের লাল সূর্যটা,
তুমি ছেলে হারা-মার
বিজয়ের মাস
মহান ১৬ই ডিসেম্বর।
তুমি যে, এত মহান,
তুমি যে মহান, তুমি যে মহান॥
তুমি ১৯৪৯ সালের ২৩জুন গঠিত
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বের,
আওয়ামী মুসলিম লীগের যাত্রা শুরু।
তুমি সেই ১৯৫২ সালের ২ শে ফেব্রুয়ারী,
ঐা ভাষা আন্দোলনের রচিত ইতিহাস।
যার জন্য রাজপথে জীবন দিতে হল
রফিক, শফিক, সালাম, জব্বার, শফিউর সহ অনেক।
তুমি যে, এত মহান,
তুমি যে মহান, তুমি যে মহান॥
তুমি সেই ১৯৬৬ সালের ৬দফা দাবির
প্রথম বাঙ্গালি জনতার মুক্তির সনদ।
তুমি ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানের
বাঙ্গালি জাতির স্বাধীন বাংলার পূর্বাবাস
তুমি যে, এত মহান,
তুমি যে মহান, তুমি যে মহান॥
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
১৯৭১ সালের ৭ই মার্চের
স্বাধীনতা যুদ্ধে সেই জ্বালাময়ী ভাষণ।
তুমি ৭কোটি বাঙ্গালির মুখের বাণী,
সেই প্রাণের এই দিনের বিজয়।
তুমি যে, এত মহান,
তুমি যে মহান, তুমি যে মহান॥
তুমি ১৯৭১ সালের ২৭ মার্চের স্বাধীনতা যুদ্ধের
মেজর জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্রের
প্রথম সেই ভাষণ।
তুমি নাম অজানা
লক্ষ শহিদের ত্যাগের
অপেক্ষামান স্বাধীনতার সেই দিন
তুমি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠদের
প্রাণের ত্যাগের সেই মাতৃভূমি।
তুমি যে, এত মহান,
তুমি যে মহান, তুমি যে মহান॥
তুমি ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বুদ্ধিজিবী হত্যার দিন,
বুলেটের আঘাতে ক্ষতপ্রাণ,
সেই রায়ের বাজারের বদ্ধভূমি।
তুমি যে, এত মহান,
তুমি যে মহান, তুমি যে মহান,
গৌরব গাঁথা বিজয়॥

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X