Skip to content
সংবাদ বিস্তারিত
জাতীয়

ঢাকাস্থ বৃহত্তর সিলেট ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল সমাপ্ত

স্টাফ রিপোর্টারঃ ঢাকাস্থ বৃহত্তর সিলেট ছাত্রকল্যাণ পরিষদ এর উদ্যোগে বিশিষ্টজন ও পরিষদ সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সম্পর্ণ হয়েছে।  ২৬ মে রবিবার ঢাকা ফকিরাপুল মুক্তি থাই চাইনিজ এন্ড বাংলা রেষ্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  অতঃপর ছাত্র সমাজ এবং বাংলাদেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।  ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি নজরুল ইসলাম ।  পরিষদের সেক্রেটারি মোঃ জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ সেলিম উদ্দিন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের সদ্য বিদায়ী সভাপতি ও বর্তমান উপদেষ্টা শাহিন আহমেদ খান, এস. এম. জাকির হোসাইন, সাদেকী সালেম, উবায়দল্লাহ ও আরিফ হোসাইনসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ ।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বাংলাদেশের অর্থনিতীতে পর্যটন খাত বিরাট ভূমিকা রেখে আসছে তাকে খাটো করে দেখার কোন সুযোগ নেই ।  প্রতি বছর এই খাত থেকে বাংলাদেশ সরকার একটি ভাল অংশ মুনাফা অর্জন করে ।  বৃহত্তর সিলেটে মৌলভীবাজার ,সিলেট ও সুনামগঞ্জে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে ।  সে গুলিতে প্রতি বছর হাজার হাজার মানুষের পদচরণে মুখরিত হয়ে উঠে ।
তিনি আর বলেন, আমি সরকারের কাছে দাবি যানাচ্ছি যে এই তিনটি জেলা কে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করার জন্য। পর্যটন এলাকা গুলো কে সুপরিকল্পিত ভাবে মেরামত করতে পারলে অর্থনীতিক খাতে আরো বেশী অবধান রাখতে পারবে । তাই পর্যটন খাতে বাজেট বাড়িয়ে পর্যটন এলাকা গুলোকে আরো সমৃদ্ধ করার দাবি জানাচ্ছি ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X