Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

কুলাউড়া প্রতিনিধিঃ
মৌভলীবাজারের কুলাউড়া উপজেলায় পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল শনিবার পৌর শহরের আলালপুর এলাকায় সম্পন্ন হয়েছে।
আলহাজ্ব আবুল হোসেন সিদ্দিকী জায়েদের সভাপতিত্বে ও জাকির হোসেন সিদ্দিকী জামাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের উপধ্যক্ষ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল গাফফার সিতার, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ রাজানুর রহিম ইফতেখার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি মীর মুহিবুর রহমান, জালালাবাদ ছাত্রকল্যান সমিতি ঢাবির সাধারন সম্পাদক এম এ হাসান, মাধ্যমিক শিক্ষক সমিতি কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন, ডি এস বি ইন্সপেক্টর বাবুল মিয়া, কুলাউড়া বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফরহাদ আহমদ, আলালপুর মুহাম্মদিয়া মসজিদের ঈমাম জুনাইদ আহমদ, এমদাদুল হক চৌধুরী জিয়া, বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শরফ উদ্দিন তমু, অপু সিদ্দিকী, মহিউদ্দিন শিপু ও মোহাম্মাদ আলী ইমন প্রমুখ ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X