ষ্টাফ রিপোর্টারঃ
মৌভলীবাজার শহরের শমসেরনগর রোডস্থ হাসান ম্যানশন ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মার্কেটের ব্যবসায়ীবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হন। উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে জনতা পোল্ট্রি ফিডের সত্ত্বাধিকারী মাহমুদুল হাসানকে সভাপতি ও ইনসাফ সার্ভিসের প্রোপ্রাইটর আলখাছউর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সিটি ফুডের সত্ত্বাধিকারী বুলবুল আহমদ, হেমাঙ্গীনি হোমিও ফার্মেসীর সত্ত্বাধিকারী ডাঃ এস ডি নাথ, সহ-সাধারণ সম্পাদক বেঙ্গল ফুডের ম্যানেজার জালাল আহমদ, অর্থ সম্পাদক রংধনু প্রিন্টার্সের হোসাইন আহমদ ও প্রচার সম্পাদক মতিউর রহমান।
মার্কেটের শান্তি শৃঙ্খলা বজায় এবং ভোক্তাদের নায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ দিন পর এই কমিটি গঠন করা হয়।
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার মৌলভীবাজার হাসান ম্যানশন ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন
লেখার আকার





