Skip to content
সংবাদ বিস্তারিত
Uncategorized

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী শিবির নেতার বাড়িতে ও দোকানে হামলা

বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতা আব্দুস সামাদ এর বাড়িতে ও দোকানে হামলা করেছে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। ১৬ অক্টোবর এ হামলা করে। হামলায় দোকানের কয়েক লক্ষ টাকার মালামাল লুট ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। এঘটনায় শিবির নেতা আব্দুল সামাদ চৌধুরীর মা সাবিনা ইয়াসমিন থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ০৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যে চলে যান ছাত্রশিবির নেতা আব্দুস সামাদ চৌধুরী। দেশে থাকাকালিন সময়ে দলীয় বিষয় নিয়ে একাধিকবার আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সাথে তার মারামারি হয়। এক পর্যায়ে পরিস্থিতি খারাপ হলে সে গোপনে যুক্তরাজ্যে চলে যায়। এ খবর পেয়ে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ১৬ অক্টোবর বিকালে রাজনগর উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামে তার বাড়িতে এবং রাত ৯ টায় মৌলভীবাজার পৌর শহরের চৌমুহনাস্থ হাসান ম্যানশনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রংধনু প্রিন্টার্সে হামলা করেন। হামলাকারীরা বাড়িতে ঘর এবং আসবাবপত্র ভাঙচুর করে এবং দোকানের মালালুট করে। এতে তাদের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
শিবির নেতা আব্দুল সামাদ চৌধুরীর মা সাবিনা ইয়াসমিন বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। হামলার ঘটনায় থানায় মামলা করতে গেলাম কিন্তু পুলিশ মামলা নেয়নি। বরং আমাকে আরও শাসিয়ে দিয়েছে। এঘটনায় যেন কোনো প্রতিবাদ না করি।
ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী বলেন, খবর পেয়ে বাড়িতে গিয়ে হামলার ঘটনা আমি দেখেছি। ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা জড়িত থাকায় পুলিশ কোনো প্রদক্ষেপ নিচ্ছে না।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনাই। ছাত্রলীগ নেতাদের হামলায় রংধনু প্রিন্টার্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা মিলে পুলিশের কাছে অভিযোগ দিলেও কোনো প্রদক্ষেপ নেয়নি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X