Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

যুক্তরাজ্যে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার:
নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩শে জুন বিকালে রয়েল রিজেন্সী, হাই স্ট্রীট, লন্ডনে আলোচনা সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশে অসাংবিধানিক বর্তমান ইন্টেরিম সরকারের কবল থেকে বাংলাদেশকে রক্ষার জন্য সকল নেতাকর্মীসহ স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান, মারুফ চৌধুরী, নঈমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আসম মিসবাহ ও সাবেক এমপি শফিকুর রহমান প্রমুখ।


প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগ নেতা রবিরপাল, খসরুজ্জামান খসরু, সারব আলী, কাওছার চৌধুরী, ছাত্রলীগ নেতা তামিম আহমদ, মিজানুর রহমান, আফজাল হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ যুক্তরাজ্য আওয়ামীলীগের পাশাপাশি সকল শাখা সংগঠন, সহযোগী সংগঠন, প্রার্থী প্রথম সংগঠন, শুভাকাঙক্ষী ও মুক্তিযুদ্ধ স্বাধীনতায় বিশ্বাসী বিভিন্ন পর্যায়ে সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X