Skip to content
সংবাদ বিস্তারিত
বড়লেখা

বড়লেখার শাহবাজপুরে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসা পেলেন তিন শতাধিক চক্ষুরোগী

মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুরে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং শাহবাজপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় শাহবাজপুর আইডিয়াল একাডেমিতে এ শিবিরের আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা চক্ষু শিবিরে প্রায় তিন শতাধিক চক্ষুরোগী চিকিৎসাসেবা নেন। এ সময় রোগীদের বিনা মূল্যে চশমাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

চক্ষু শিবিরে চিকিৎসাসেবা নেওয়া রোগীদের মধ্য থেকে ২৯ জনকে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের অপারেশন, যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয়ভার বহন করবে শাহবাজপুর সমাজ কল্যাণ পরিষদ।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সেক্রেটারি কাওছার হামিদ সুন্নাহসহ শাহবাজপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

মাওলানা বদরুল ইসলাম বলেন, তিন শতাধিক মানুষকে বিনা মূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৯ জনের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়েছে। রোগীদের চিকিৎসা, যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় বহন করা হবে। অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়া এবং রোগীদের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

 

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X