Skip to content
সংবাদ বিস্তারিত
আলোচিত সংবাদ

স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি হরিলুট হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে: এম. নাসের রহমান

দেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অনিয়ম ও হরিলুট অন্তর্বর্তী সরকারের (ইন্টেরিম গভর্নমেন্ট) সময়ে হয়েছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) মৌলভীবাজারে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইষ্ট কোষ্ট গ্রুপের পৃষ্ঠাপোষকতায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যকালে স্বাস্থ্য খাতের নানা দুর্নীতি তুলে ধরে এম. নাসের রহমান বলেন, “আমি গত সপ্তাহে মৌলভীবাজার আড়াই শ’ বেড হাসপাতালের দিবালোকে চুরি হাতে-নাতে ধরেছি। যা ১ কোটি ২০ লক্ষ টাকা। সদর হাসপাতালের আরএমও এবং তত্বাবধায়ক মিলে টেন্ডার ছাড়া ১ কোটি ২০ লক্ষ টাকা উঠিয়ে নিয়ে চলে গেছে। তিনটা কমিটি আসছে, দুদকও আসছে। তো এইগুলো আমাদের হেলথ সেক্টরের অবস্থা। কোথায় কি করতেছে? আমি পুরো রিপোর্ট তৈরি করতেছি বাংলাদেশের হেলথ সেক্টরের। ফ্যাসিস্ট আমল থেকে এই হরিলুট হয়ে আসতেছে।”

তিনি আরও বলেন, “আর সবচেয়ে বেশি হরিলুট হয়েছে কখন জানেন আপনারা? এই ইন্টারিম গভমেন্টের সময়। কোনো মাদার-ফাদার ছিল না। নামকাওয়াস্তে একটা মহিলাকে বানাইয়া রাখা হয়েছিল একটা উপদেষ্টা— যার কোনো জ্ঞানই নাই। যে যেমনে যেখান দিয়ে পারছে, আর আমিও থাকলে আমিও করতাম— এরকম অবস্থা।”

অনুষ্ঠানে ইষ্ট কোষ্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীসহ স্থানীয় সুধীজন, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X