Skip to content
সংবাদ বিস্তারিত
আলোচিত সংবাদ

সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

সিলেটের কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন (৩২) নামে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবউদ্দিন ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই চালকের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় শাহাবউদ্দিন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম করার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X