Skip to content
সংবাদ বিস্তারিত
সাহিত্য

কিছু চাওয়া

খালেদ মাসুদ:

আমি কিন্তু ভোটার না,
তবে এদেশের বাসিন্দা।
আমারও আছে চাওয়া পাওয়া,
কারণ আমিও দেই রাজস্ব চাঁদা।

আমার কিছু দাবি বলতে চাই,
যেই পরিবারের নুন আনতে পানতা শেষ হয়
তার জন্য বিনামূল্যে শিক্ষা চাই
তার জন্য বিনামূল্যে চিকিৎসা চাই,
সময় মতো চাকরি চাই,
স্বপ্ন কি পূরণ হবে, মনে বড় ভয়।

আমি আমার ভবিষ্যৎ এর নিশ্চয়তা চাই,
জঙ্গি মুক্ত দেশ চাই,
কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা চাই,
সৎ আমলা চাই,
দেশপ্রেমী নেতা চাই,
প্রতিটা রাজস্বের হিসাব চাই,
যা চাইবো তা দিতে হবে।
নয়তো দেশ ছাড়া করবো।

তুমি যদি নিশ্চয়তা দাও,
দেশে কোনো বস্তি থাকবে না,
দেশে কোনো বেশ্যালয় থাকবে না,
দেশে কোনো বার থাকবে না,
দেশে কোনো অবৈধ পণ্য প্রবেশ করবে না,
নিশ্চয়তা দিলে ভোট পেতো পারো।

আমরা চেতনা ব্যবসা চাই না,
চাই ন্যায়ের জন্য পরিবর্তন।
অতীতের রুপ দেখাতে এসো না,
তাহলে জনগণ করে দেবে অচেতন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X