Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার সদর

নাসের রহমানের সমর্থনে জগম্নাথপুরে গনসংযোগ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জাতীয় ঐক্যফন্ট ও বিএনপি মনোনিত ধানের শীষ প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে নির্বাচনী গনসংযোগ করে শহরতলীর জগন্নাতপুর এলাকাবাসি।
সোমবার সকালে মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ জয়নাল আবেদিন কাজলের নেতৃত্বে, উপস্থিত ছিলেন সেন্টার কমিটির সভাপতি ফারুক মিয়া, সাবেক ইউপি সদস্য ইমরান মিয়া, আবাস মিয়া, বাবুল মিয়া, আব্বাস উদ্দিন, মামুন মিয়া, আরাফাত মিয়া, জেলা যুবদলের রাফু আহমদ, কাজী জুয়েল উজ্জল  মিয়া,  শাহানুর আহমদ।

জেলা ছত্রদলের নতা বাবলু তালুকদার, জহির আহমদ। খেলাফত মজলিস নেতা শাহ হেলাল শায়েল, ছত্রসমাজের আবদাল হোসেন। এছারাও জগন্নাথপুরের স্থানীয় বিএনপি ও ২৩ দলের নেতা-কর্মীরা উপস্থীত ছিলেন।

গনসংযোগে অংশনেন এলাকার শতশত  ভোটার। বাড়ী বাড়ী গিয়ে তারা বিগত ১০ বছরের আ’লীগের জুলুম নির্যাতনের কথা স্মরণ করে দিয়ে ধানের শিষে ভোট চান।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক স্থানীয় নেতৃবৃন্দ দাবি করেন এতো দিন আমারা সেনাবাহিনীর অপেক্ষা ছিলাম। কারন পুলিশি ভয়ে আমরা সরাসরি মাঠে লামতে পারিনি। আজ থেকে সেনাবাহিনী মাঠে নেমেছে আমরা আমামী ২৮ ডিসেম্বর পর্যন্ত গনসংযোগ করবো এবং ৩০ তারিখ কেন্দ্র পাহারা দিয়ে  বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X