Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

কাতারে রাজনগরের জহুরের মৃত্যু

লেখার আকার

কাতার প্রতিনিধিঃ
কাতার প্রবাসী মৌলভীবাজারের রাজনগর উপজেলার মৌলভীরচক গ্রামের মোঃ জহুর উদ্দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৪৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার সকালে হামাদ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে ভোগছিলেন। পরিবারের স্বচ্ছতা আনতে ২৫ বছর পূর্বে প্রবাসে পাড়ি জমিয়ে ছিলেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মৃত মোঃ জহুর উদ্দিন জাফর উল্লাহ’র সন্তান। বাড়িতে নিহতের স্ত্রী ও তিন সন্তান রয়েছেন। তিনি কাতারে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
কোম্পানি থেকে ক্ষতিপূরণ ও আইনি প্রক্রিয়া শেষ বৃহস্পতিবার সকালে জহুরের মরদেহ বাংলাদেশে পৌঁছে। গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে থাকে দাপন করার কথা রয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X