Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার সদর

মৌলভীবাজারে রেস্ট ইন হোটেলকে জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সকালে রেস্ট ইনে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।
তিনি জানান, মৌলভীবাজারের সদর উপজেলার কুসুমবাগ পয়েন্টে অবস্থিত রেস্ট ইন হোটেলে মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাদ্য পণ্য তৈরি, পঁচা সবজি ফ্রিজে সংরক্ষণ ও একই ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এই অভিযানে প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X