Skip to content
সংবাদ বিস্তারিত
Uncategorized

মৌলভীবাজারে দুই বান্ধবীকে তুলে নিয়ে পালাক্রমে গণ ধর্ষন

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার পৌর শহরের স্টেডিয়াম এলাকায় গণ ধর্ষনের শিকার হয়েছেন সরকারী মহিলা কলেজের এক ছাত্রীসহ দুই বান্ধবী। এ ঘটনার পর মৌলভীবাজার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
১৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রেসক্লাব সম্মুখে এসে একটি সিএনজিতে উঠলে কিছুক্ষণ পর ৪ জন ধর্ষক সিএনজি চালিত অটোরিক্সাতে উঠে সিএনজি’র পর্দা টেনে দুই বান্ধবীর হাত বেঁধে ফেলে। পরে তাদেরকে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের পেছনের পাহাড়ী এলাকার নির্জনস্থানে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে পালাক্রমে ৪ জন মিলে ধর্ষণ করে।
ঘটনাস্থল থেকে তারা কৌশলে বেরিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে পুলিশ আত্মীয় স্বজনকে খবর দিয়ে ২ বান্ধবীকে পরীক্ষা নিরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজছাত্রী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আকাশ ও মুন্না নামে দুই জনকে আটক করেছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X