Skip to content
সংবাদ বিস্তারিত
জাতীয়

আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন

স্টাফ রিপোর্টারঃ অবশেষে মুক্তি পাচ্ছে সাধারণ মানুষ, অতিরিক্ত ভাড়ার কবল থেকে । আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, শর্তসাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় ফিরে যাবে।
করোনা মহামারীর মধ্যে গত ১ জুন থেকে সীমিত পরিসরে গণপরিবহন সেবা চালু হয়। করোনা সংক্রমণ রোধে দূরপাল্লার বাস, মিনিবাসসহ অন্যান্য পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে কম যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেয় সরকার। আর বাস মালিকদের ক্ষতি পোষাতে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে নেওয়ার কথা বলা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X