Skip to content
সংবাদ বিস্তারিত
Uncategorized

সড়কে আগুন দিয়ে মৌলভীবাজারে হেফাজতের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে হরতালের সমর্থনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের কর্মীরা। রোববার সকালে শহরের জুগিডহর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। তবে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। শহরের প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ও বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। এদিকে যান চলাচল রয়েছে স্বাভাবিক।
মৌলভীবাজার পৌর এলাকা ঘুরে দেখা গেছে, বাস, সিএনজি, মোটরসাইকেলসহ সবধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পশ্চিম বাজারের কাঁচাবাজারে মানুষের ভিড়। এছাড়া কর্মজীবী মানুষ অফিস বা কাজের জন্য বের হওয়াসহ যাবতীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, এ হরতাল জনজীবনে তেমন প্রভাব পড়েনি। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে চলমান উন্নয়ন মেলায়ও জন সাধারণের উপস্থিতি লক্ষ করা যায়। জেলার অন্যান্য উপজেলার জনসাধারণ জরুরি কাজে জেলা শহরে আসতে দেখা যায়। কোর্টের কার্যক্রমও ছিল স্বাভাবিক।
হরতালের সমর্থকরা বলেছেন, মানুষ সেচ্ছায় ঘর থেকে বের হচ্ছে না। গাড়ি বের করছে না। সবাই হরতালের সমর্থনে রয়েছে।
এবিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের বলেন, মৌলভীবাজারের সার্বিক পরিস্থিতি শান্ত। কুলাউড়া উপজেলায় কিছু লোক জড়ো হওয়ার চেষ্টা করেছিল পুলিশ পরে অবস্থান নেয়। পুরো জেলায় ৪৫০জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X