Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার জজ কোর্টে পিপি নিয়োগ স্থগিত

লেখার আকার

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ স্থগিত করা হয়েছে। ৫ অক্টোবর আইন, বিচার ও সংসদীয় মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নিয়োগ স্থগিত করেছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকার কথা বলা হয়।
জানা যায়, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে এম আজাদুর রহমান। কিন্তু হঠাৎ ৩০ সেপ্টেম্বর ওই আওয়ামীলীগ নেতাকে বাদ দিয়ে বাম ঘরনার নেতা এডভোকেট মিজানুর রহমান টিপু’কে পিপি নিয়োগ দেয়া হয়েছে। খবর প্রকাশের পর জেলা জোড়ে প্রতিবাদের ঝড় বইতে থাকে।
এনিয়ে জেলা আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ তাৎক্ষণিক প্রতিবাদ করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের হস্তেক্ষেপে এ আদেশ স্থগিত করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X