Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার সদর

মৌলভীবাজারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে দিনে-দুপুরে ধর্ষণের অভিযোগ উঠেছে সেলিম মিয়া নামের এক স্কুল দপ্তরির বিরুদ্ধে। ধর্ষণকারী সেলিম চুড়াহুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বামুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের স্বীকার প্রবাসীর স্ত্রী মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই মহিলার দেবর বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ধর্ষণের স্বীকার মহিলার শাশুড়ি তার মেয়েকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী দোকানে যান। এই সুযোগে দপ্তরি সেলিম মিয়া পানি পানের কথা বলে মহিলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। মহিলার শরীরেও আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, মহিলাকে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X