Skip to content
সংবাদ বিস্তারিত
রাজনগর

রাজনগরে চেয়ারম্যান প্রার্থীর কর্মী খুন এলাকায় উত্তেজনা

রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রাতে অতর্কিত হামলায় এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী মোয়াজ্জিম হোসেন খুন হয়েছেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী নকুল চন্দ্র দাশ বাদী হয়ে ২৫ ডিসেম্বর শনিবার রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ২৪ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটে।
মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন নকুল চন্দ্র দাশ। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন হাজী মোঃ আমির আলী। নির্বাচনের প্রচারণার শুরু থেকেই উভয় প্রার্থীর কর্মীরা মাঠে সক্রিয় ছিলেন। নির্বাচনের দুই দিন আগে ২৪ ডিসেম্বর শুক্রবার রাতে ইউনিয়নের মোকামবাজার এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মোয়াজ্জিম হোসেন নামে নকুল চন্দ্র দাশের এক কর্মী নিহত হন। এই ঘটনায় ২৫ ডিসেম্বর রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন চেয়ারম্যান পদপ্রার্থী নকুল চন্দ্র দাশ। এঘটনায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাজী মোঃ আমির আলী এর প্রধান নির্বাচন সমন্বয়কারী শামীম আহমদ’কে ১নং, কর্মী ইকরাম হোসেনকে ২নং ও আবু বকর সিদ্দিকি’কে ৩নং আসামী করা হয়। ঘটনার পর থেকে পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X