Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

কোটা পুনর্বহালের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক এড. আশরাফ হোসেন কামাল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, সদর উপজেলার সাবেক কমান্ডার আনসার আলী, মুক্তিযোদ্ধা সন্তান নয়ন দেব ও সুজিত কুমার সিংহা।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও পরিবারের সদস্যরা নানা রঙের ব্যানার, ফেষ্টুন ও পতাকা নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X