Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

গাছ কাটতে বাধা দেওয়ায় কুপিয়ে আহত প্রিং খাসিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হচ্ছে

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের ডবলছড়া খাসিয়া পুঞ্জির পান জুম এলাকায় গাছ চুরিতে বাধা দেওয়ায় গাছচোরদের দায়ের কূপে আহত প্রিং খাসিয়াকে ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ঘটনার ও থানায় মামলা দেওয়ার ৮ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
গত ৪ অক্টোবর সকালে কমলগঞ্জের ডবলছড়া খাসিয়া পুঞ্জির পান জুমে এ ঘটনা ঘটেছিল। ডবলছড়া পান জুমে গাছচোরচক্রের দায়ের কুপে প্রিং খাসিয়া (৪০) গুরুতর আহত হলে বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতেই এ পুঞ্জির সদস্য ভিক্টর সুমের খাসিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছিলেন। এ মামলায় গাছচোর জয়নাল মিয়া (৪০), জমশেদ মিয়া (৩৮) ও কামরুল মিয়া (৩৫)কে আসামী করা হয়েছিল। ডবলছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ভি প্রধান শুক্রবার (১২অক্টোবর) জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন গাছচোরদের দায়ের কূপে প্রিং খাসিয়ার বাম হাতের হাড়ে বেশী আঘাত লেগেছিল। এখন তাকে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান পুলিশ ঘটনার ৮ দিন পরও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ফরিদ মিয়া বলেন ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। এ জন্য তাদের গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X