Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

জুড়ীতে গরু চুর আটক

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গরু চুরির মামলায় পলাতক আসামী তেরাব আলীকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার জুড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী শহর থেকে আটক করে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গেল ৪/৫ মাস থেকে উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির হিড়িক পড়ে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক গরু চুরি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গ্রামের ভোক্তভোগী কৃষক ও জনসাধারণ।
একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সময় গরু চুরি করে আসছে। ঐ চুরদের সক্রিয় এক সদস্য তেরাব আলী।
জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মার এ প্রতিবেদককে জানান, ওরা খুব দুধূর্ষ চুর। সম্প্রতি আমার বাড়ীতে চুরি করতে এসে আমার  “লাল বাবু কালু” (পোষা কুকুর) কে বিষ পান করিয়ে হত্যা করেছে। আটকের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার এস আই সুমন বলেন, আসামীকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X