কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে উদ্বোধন করা হয়েছে।
১৩ অক্টোবর শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ প্রধান অতিথি থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন। ইসলামী ব্যংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাম কিবরিয়া শফি, মামুনুর রশীদ, মো: সানোয়ার হোসেন, মো: মাসুক আহমেদ, শংকর লাল সাহা, সৈয়দ ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, রাসেল হাসান বক্ত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো: মনজুরে এলাহী মিয়াজী, মো: সেলিম মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো: সাব্বির আহাম্মদ মৃধা। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদসহ অতিথিরা ফিতা কেটে ভানুগাছ বাজারের স্টেশন রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কমলগঞ্জ আউটলেট এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ কমলগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন







