Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ
ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় কালো ধারা সংশোধনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশে সংগঠনের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও বেলাল তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক দেশপক্ষের সম্পাদক ও ফোরাম নেতা  মৌসুফ এ চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি শ.ই সরকার জবলু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X