ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পৌর হল রুমে মৌলভীবাজারের উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুপের পক্ষ থেকে গার্বেজ বিন প্রদান করা হয়।
পৌর মেয়র মো: মো:ফজলুর রহমান এর সভাপতিত্বে ও চৌধুরী মোহাম্মদ মেরাজ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, সংগঠনের উপদেষ্ঠা এডভোকেট মো: আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, পৌর প্রকৌশলী আবুল হোসেন খান, কানাডা প্রবাসী কমিউনিটি নেতা সাহাব উদ্দিন আহমদ, ক্যাম্পেইনার ও সদস্য মো: সেলিম আহমদ, সাংবাদিক আকমল হোসেন নিপু, হাসনাত কামাল ও ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুপের সদস্য সিরাজুল হাসান, আলিম আল মুনিম প্রমুখ। অনুষ্ঠান শেসে সংগঠনের পক্ষ থেকে পৌর মেয়রের হাতে ৪০টি গার্ভেজ বিন তুলে দেয়া হয়।
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার মৌলভীবাজার পৌরসভায় গার্ভেজ বিন প্রদান







