Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ার জয়চন্ডীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

কুলাউড়া প্রতিনিধি:
‘অল্প সময়ে সল্প খরছে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে’ এমন প্রতিপাদ্য নিয়ে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৮ অক্টোবর দুপুরে ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্নস্থরের অর্ধশতাধিক নারী-পুরুষ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম।
গ্রাম আদালতের জয়চন্ডী ইউনিয়ন সমন্বয়কারী নাজমিন আক্তারের সঞ্চালনায় গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করেন গ্রাম আদালতের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর সুফিয়া খাতুন।
গ্রাম আদালতের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন লতিফিয়া ইমাম সমিতির জয়চন্ডী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল আহাদ হারুন, কিশোরী দিতি বর্ধন, তাহমিনা আক্তার, শিক্ষার্থী মহি উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালিক, সচিব আব্দুল বারি, মহিলা সদস্য সেলিনা আক্তার, আমিরুন নেছা, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ভিজিটর সাজেদা বেগম, উত্তর কামারকান্দি জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদসহ বিভিন্ন শ্রেনী পোশার অর্ধশতাধিক পুরুষ-মহিলা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X