Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

পরিবহণ ধর্মঘটে ভোগান্তিতে জুড়ীবাসী

স্টাফ রিপোর্টার:
পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে অচল হয়ে পড়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলা। ধর্মঘটের দ্বিতীয় দিনে জনজীবন চরমে পৌঁছেছে। এমনকি সড়কে রিক্সা চলাচলে বাধা দেওয়া হচ্ছে। অফিসগামী কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজিবীসহ সাধারণ নাগরিকরা পড়েছেন ধর্মঘটের কারণে চরম দূর্ভোগে। ব্যবসা প্রতিষ্টানে ও ধর্মঘটের প্রভাব পড়েছে।

juri Piic-1
সড়ক পরিবহণ আইনের কয়েকটি ধারা সংশোধন ও ৮ দফা দাবি আদায়ে সারাদেশব্যপী ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট গতকাল ২৮অক্টোবর শুরু হয়েছে। সারাদেশের মতো মৌলভীবাজারের জুড়ীতে চলছে পরিবহণ ধর্মঘট।
এদিকে খোঁজ নিয়ে জানা যায় জুড়ী শহরে ধর্মঘটের দ্বিতীয় দিনে এসে তিন চাকার রিক্সা চলাচলে বাধা দিচ্ছেন শ্রমিকরা।
অপরদিকে রোববার সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি ও যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় মানুষদের।  মানুষ পরিবহন না পেয়ে জরুরী প্রয়োজনে গন্তব্যে যাচ্ছেন পায়ে হেঁটে।

juri Piic-3

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X