Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে ক্ষুদ্র নারী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জে সমতলে বসবাসরত ক্ষুদ্র নারী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, এম, মোছাদ্দেক আহমেদ মানিক, অধ্যাপক হারুন অর রশীদ ভূঁইয়া,  আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে সমতলে বসবাসরত ৫০ জন ক্ষুদ্র নারী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X