Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে ভোক্তা অধিপ্তরের জরিমানা

স্টাফ রিপোর্টার:

রাজনগর উপজেলায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের জন্য দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিষ্ফোরক আইনের শর্ত মেনে ব্যবসা পরিচালনার জন্য বলা হয়।
বুধবার (০৭ নভেম্বর) ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে সুভাষ মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, হাজারী হোটেলকে ৪ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি বিস্কোরক আইনের শর্ত মেনে ব্যবসা করার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় তার সহযোগীতায় ছিল রাজনগর থানার পুলিশ ফোর্স।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X