Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শ্রীমঙ্গলে সেরা তরুণ করদাতা হলেন নাঈম সরফরাজ

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রীমঙ্গল অঞ্চলের মৌলভীবাজার জেলার সর্বোচ্চ তরুণ করদাতা সম্মাননা পেলেন তরুণ শিল্প উদ্যোক্তা নাঈম সরফরাজ।
সোমবার সিলেটে এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের চার জেলার বেশ কয়েকজনকে এই সম্মাননা জানানো হয়। তার মধ্যে দীর্ঘসময় ধরে আয়কর প্রদানকারী হিসেবে শ্রীমঙ্গল অঞ্চলের একমাত্র এই তরুণ শিল্প উদ্যোক্তাকে ২০১৭-২০১৮ সালের সর্বোচ্চ সেরা করদাতার সম্মানে ভূষিত করা হয়েছেন। নাঈম সরফরাজ শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের মৃত আব্দুল কাইয়ূমের সন্তান। তিনি স্টার ফ্লাওয়ার মিল, ব্রিটিশ বাংলা এগ্রো ফার্ম এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোঃ সিরাজুল ইসলাম সিলেট মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সেরা আয়কর দাতাদের মধ্যে সনদ বিতরণ করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X