Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে জলাতঙ্ক নির্মূলে টিকাদান সম্পর্কে অবহিতকরণ

কমলগঞ্জ প্রতিনিধিঃ
২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপহকারে কুকুরের টিকাদান কর্মসূচী (এমপিভি) সম্পর্কে মৌলভীবাজারের কমলগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রাণী সম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ডা. মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভীন আক্তার (লিলি), ডা. আব্দুল হাই, মুন্না সিনহা। আলোচনার শুরুতেই জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা স্বাস্থ্য দপ্তর থেকে আগত প্রতিনিধি মিল্লাতুর রহমান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X