Skip to content
সংবাদ বিস্তারিত
বড়লেখা

বড়লেখায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এন সি ফামের্সীকে ৩ হাজার টাকা, মেসার্স মারুফ এন্ড মুন্না ভেরাইটিজ স্টোরকে ৪ হাজার টাকা, সোনার বাংলা হোটেলকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলো বড়লেখা থানার পুলিশ ফোর্স।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X