Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা ইজতেমা বন্ধের দাবিতে মৌলভীবাজারের কওমী মাদরাসা ও উলামা মাশায়েখের ব্যানারে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করা হয়।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার চৌমূহনা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের সেন্ট্রাল রোড হয়ে শাহ মোস্তফা রোডে এসে অবস্থান করে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধে এসময় উপস্থিত ছিলেন মাওলানা জামিল আহমদ আনসারী, মুফতি শামসোজ্জোহা, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল মুনিম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সাদ আমীন ও মাওলানা ইমদাদুর রহমান। এছাড়াও মিছিলে বিভিন্ন কওমী মাদরাসার ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শাহ মোস্তফা রোডে তারা অবস্থান করে রোডটিতে যান চলাচল বন্ধ করে দেয়। রাস্তা বন্ধ করে তারা ইজতেমা বন্ধের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। এসময় তারা স্লোগান দিতে থাকে ‘সাদ পন্থীদের ইজতেমা, বন্ধ কর করতে হবে’। ‘অবিলম্বে জেলা ইজতেমা বন্ধ কর করতে হবে’।
এসময় তারা রাস্তা অবরোধ করে সেখানেই আছরের নামাজ আদায় করে। রাস্তা বন্ধ হওয়ায় এ রাস্তায় চলাচলকারী মানুষ পড়েন চরম দূর্ভোগে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X