Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে যুবতীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবতীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের ছনখলা এলাকায় রেললাইনের পাশ থেকে কলাপাতা দিয়ে ঢাকা লাশটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রেল লাইনের পাশে একটি যুবতীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে লাশটি শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুদ্দিন বলেন, “লাশের শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে। ময়না তদন্তের পর আমরা মৃত্যুর কারণ জানতে পারবো। যেহেতু রেললাইনের পাশে লাশটি পাওয়া গেছে তাই রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।”

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X