Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শাবাব-মাহি হত্যা মামলা পিবিআইতে হস্তান্তর

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাব ও নাহিদ আহমদ মাহি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক কাজী বাহাউদ্দিন এ নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি গিয়াস উদ্দিন। তিনি জানান, চাঞ্চল্যকর এই মামলাটির দায়িত্বভার মৌলভীবাজার মডেল থানা ওসি সোহেল আহমদের কাছে ছিল। তিনি চার্যশীট প্রদান করেছিলেন। কিন্তু মামালায় কিছু অজ্ঞাত আসামী ছিল তাই বাদি পক্ষ আদালতে নারাজি প্রকাশ করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআইকে প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যার পর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিপক্ষের হামলায় নিহত হন মোহাম্মদ আলী শাবাব এবং নাহিদ আহমদ মাহি। ঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X