Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলার আদমপুরের নয়াপত্তনস্থ গুড নেইবারসের কার্যালয়ের সম্মুখস্থ মাঠে একে বাংলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে যতীন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সুর চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পিন্টু দেবনাথ, মো: মোনায়েম খান, মণিং টন ম্রি,  জেন সরকার, শামীম আল মামুন, রাফিউল ইসলাম, ডা: শ্রীনিবাস দেবনাথ,সুব্রত দাস, গৌতম উঝা, সাইদ আনিসুজ্জামান মিজান প্রমুখ।

দিনব্যাপী এ মেলায় ৬টি ষ্টল বসে। ৩টি ষ্টলকে গ্রীন হাউজ ১ম, পরমাণু (ভূম্পিকম্পের পূর্বাভাস নির্ণয়) ২য় ও প্রতীক ইভিএম পদ্ধতি ৩য়কে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X