Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

মণিপুরী রাসলীলা উৎসবে রক্তের গ্রুপ নির্ণয়

কমলগঞ্জ প্রতিনিধি:
“রক্তদানে বাঁচবে প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে মনিপুরী ব্লাড ব্যাংকের উদ্যোগে উৎসাহ প্রদানে মণিপুরী মহারাসলীলা উৎসবে রক্তের গ্রুপ নির্ণয়ে সচেতনতনামূলক কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জের মাধবপুরে মণিপুরী ললিতকলা একডেমী সংলগ্ন মঞ্চে উন্মুক্ত প্রাঙ্গনে ১৭৬তম মণিপুরী মহারাসলীলা চলাকালে এ কর্মসূচী পালন করা হয়। একই সাথে রক্তদানে উৎসাহ প্রদানের সাথে সাথে থ্যালাসেমিয়া রোগের সচেতনতা, স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. গৌরমনি সিংহ উপস্থিত হয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নিখিল কুমার সিংহ, প্রিয়াঙ্কা সিনহা, রাকুল সিংহ, শুভ সিংহ, স্বপন শর্ম্মা, সৌখিন সিংহ, পলাশ আহমেদ,পলাশ সিংহ, হৃদয় সিংহ,শুভ মুখার্জি, সাইদুল ইসলাম চৌধুরী, স্বপন কুমার সিংহ, শিশিল সিনহা ও সৌরভ সিনহা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X