Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার:
রাজনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক যায়যায়দিন ও দৈনিক উত্তর পূর্ব পত্রিকার রাজনগর উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসাইন এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
রবিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজনগর বাজারে সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হন। আহতবস্থায় স্থানীয়রা তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। একটি সংবাদের জের ধরে এ হামলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক স্থানীয় হাসপাতালে তাকে দেখতে যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X