Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে আ’লীগের নির্বাচন বাস্তবায়ন কমিটি

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের ৪টি আসন পূনরায় ধরে রাখতে একাট্টা আ’লীগ। নির্বাচন বাস্তবায়ন করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে জেলা আ’লীগের এক বিশেষ বর্ধিত সভার আহব্বান করা হয়। সভায় সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে বিজয়ী করার আহব্বান জানান জেলা আ’লীগের নেতৃবৃন্দ। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানকে আহ্বায়ক ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানকে সদস্য সচিব করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

এবিষয়ে সভায় উপস্থিত কেন্দ্রীয় আ’লীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুর রহমান ও জেলা আ’লীগের সদস্য সাইফুর রহমান বাবুল বলেন, আ’লীগের বিভেদমান দুটি গ্রুপের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন এবং অতিতের মান অবিমান ভুলে ব্যক্তি নয় নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন বর্ধিত সভায় উপস্থিত নেতাকর্মীরা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X