Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

মনোনয়নপত্র বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন এবাদুর রহমান

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধূরীর মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা। আয়কর রিটার্ন এর মূল কপি দাখিল না করায় বিএনপির এই নেতার মনোনয়ন বাতিল করা হয় বলে জানান রিটানিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এবাদুর রহমান চৌধুরী স্ট্যাটাস দেন। মৌলভীবাজার প্রতিদিনের পাঠকদের তা হুবহু তুলে ধরা হলো।
আমার মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি চক্রান্ত। ১৯৮৪ সাল থেকে আমি একজন নিয়মিত করদাতা। আমার কোন ব্যাংক লোন নেই। মৌলভীবাজার-১ আসন থেকে সাতবার নির্বাচন করেছি, চারবার এমপি হয়েছি। এবারই প্রথম মনোনয়নপত্র বাতিল করা হল। আইন পেশায় আমার ৫০ বছর হয়ে গেছে। প্রতিবারের মতো এবারও আমার মনোনয়নপত্র আমি নিজে লিখে দাখিল করেছি।
এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনে আপিল করব। বাংলাদেশের প্রচলিত আইনে আমার মনোনয়ন বাতিল করবার কোন আইনগত ভিত্তি নাই। মনোনয়ন পত্র বাতিলের দিক থেকে এবারের নির্বাচন রেকর্ড গড়েছে।
দেশনেত্রী বেগম জিয়া সহ আমাদের যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে এডভোকেট এবাদুর রহমান চৌধুরী মৌলভীবাজার প্রতিদিনকে বলেন, বাতিলের আদেশ আমি দেখিনি। আয়কর রিটার্ন এর মূলকপি দেইনি, ফটোকপি দিছি এজন্য আমার মনোনয়ন বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা। বাতিলের বিপক্ষে আমি আইনি প্রক্রিয়ায় যাবো।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X