Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

স্ত্রীর গাড়িতে চড়েন এবং স্ত্রীর বাড়িতে থাকেন সুলতান

কুলাউড়া প্রতিনিধি:
সাবেক এমপি সুলতান মো. মনসুর আহমদ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় পরিচয় হিসেবে উল্লেখ করেন গণফোরাম আর পেশায় সমাজকর্মী। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী, নগদ টাকা হিসেবে নিজের রয়েছে ৫৫ লাখ টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ আলাদাভাবে রয়েছে ২৫ লাখ এবং ৩০ লাখ। স্ত্রীর নামে ২০ লাখ টাকা মূল্যের গাড়ি এবং ৩০ লাখ টাকা মূল্যের বাড়ি থাকলেও সুলতান মনসুরের তা নেই। স্ত্রীর সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ২৫ লাখ টাকা। এক লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক্স সামগ্রী আছে তাও স্ত্রীর নামে। বিয়ের সূত্রে প্রাপ্ত ২০ ভরি স্বর্ণও স্ত্রীর নামে। দুই লাখ টাকা মূল্যের আসবাবপত্র আছে নিজের নামে। তার ওপর নির্ভরশীলদের আয় ৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। তবে যৌথ মালিকানায় ২ লাখ ৬৩ হাজার ১৫৭ টাকার ৯ দশমিক ৫ অংশের দালানের মালিক সুলতান মো. মনসুর।
এ বিষয়ে সুলতান মনসুর জানান, রাজনীতি ঈমানের অংশ। রাজনীতি করি মানুষ এবং সমাজের সেবা করার জন্য, সারাজীবন রাজনীতির পেছনেই গেল, টাকা আয়ের সময় কই? যা আছে তা আমার হলফনামায় দেয়াই আছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X