Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জ কার্যালয় উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় সাপ্তাহিক “কমলগঞ্জের কাগজ” পত্রিকার কার্যালয় উদ্বোধন করা হয়। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ একটি ভবনের দোতলায় কমলগঞ্জের কাগজ পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধন করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ রায়, মো. রমুজ মিয়া, আফজাল আহমেদ, রুহেল আহমেদ, রাহাত ইমতিয়াজ (রিপুল)। এছাড়া সুধীজন ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্তিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X