Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

জুড়ীতে চলছে নৌকা মার্কার ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা

জুড়ী প্রতিনিধি:
চলমান উন্নয়নের এ ধারাকে এগিয়ে নিতে ৩০ডিসেম্বর সারাদিন আপনারা সকলেই নৌকা মার্কায় ভোট দিয়ে মৌলভীবাজার- ১(বড়লেখা-জুড়ী) আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী জাতীয় সংসদে হুইপ মো:শাহাব উদ্দিন কে বিজয়ী করার লক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চলছে।
বৃহস্পতিবার জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনালে শেখ হাসিনা ও নৌকা মার্কার সমর্থনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পথ সভায় বক্তব্য রাখেন নৌকা মার্কার মনোনীত প্রার্থী জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এম.পি, জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবাহক বীরমুক্তিযুদ্বা মো:বদরুল হোসেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,বাংলাদেশ এখন দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। এগিয়ে যাওয়া প্রিয় স্বদেশ কে আর পিছিয়ে যেতে দেবো না। চলমান উন্নয়নের এ ধারাকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ডিসেম্বর সারা দিন নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্থরের নেতাকর্মীদের আহবান জানান।
এতে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, উলামা লীগ ও অঙ্গসংগটনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন।
নির্বাচন সামনে রেখে জুড়ী-বড়লেখা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারণা চলছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X