Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

৩০ডিসেম্বরের নির্বাচনে ছাত্রসমাজকে স্বৈরাচারী বাকশাল সরকারের বিরোদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে

মৌলভীবাজার প্রতিদিন ডেস্ক:
“স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো” এই স্লোগানে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষ্যে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী করেছে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। র‌্যালী পরবর্তী সমাবেশে শহর শিবিরের সেক্রেটারি মিছবাহুল হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল মুমিত, জেলা সেক্রেটারি কামরুল ইসলাম।

Shibir Pic-3
সমাবেশে শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরও আমরা মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার ফিরে পাইনি। আমরা এখনো স্বাধীনতার মৌলিক উদ্দেশ্য হাসিল করতে পারিনি। আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। স্বাধীন দেশে প্রকৃতপক্ষে আমরা স্বাধীন হইনি।
আজকে রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে। বর্তমান বাকশালী সরকার গণতন্ত্রেতর নামে এই স্বাধীন বাংলাদেশে বাকশাল কায়েম করেছে। আমরা শপথ নিচ্ছি আগামীর দিন হবে বাকশাল মুক্ত বাংলাদেশ। আগামীর দিন হবে রাজনৈতিক দুঃশাসন মুক্ত বাংলাদেশে।
তিনি আরোও বলেন, আগামী ৩০ডিসেম্বরের নির্বাচনে সকল ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী বাকশালী সরকারের বিরোদ্ধে ভূমিকা রাখতে হবে। আমরা যদি স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে চাই তাহলে দেশে একটি সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

Shibir Pic-4

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X