Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

সুলতান মনসুরের সমর্থনে ফান্সে নির্বাচনী প্রচারণা সভা

ফ্রান্স প্রতিনিধি:
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে জাতীয় ঐক্যফন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর সমর্থনে ফ্রান্সের প্যারিসের মাক্সধরমিতে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্টিত হয়েছে।
ওবিবার (১৬ ডিসেম্বর) আতিকুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল মুমিন রুমেল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রাশেদ সরোয়ার, জসিম মিয়া, এম এ হাদী, ইয়াকুব আলী, খাইরুল আমীন, শাতির আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন হেলাল আহমদ, মইনুল ইসলাম , সৈয়দ তারেক রহমান, ফুয়াদ প্রমুখ।
সভায় বক্তারা, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সুলতান মোহাম্মদ মনসুর এর উন্নয়ন তুলে ধরেন। এবং জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুরের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X