Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের চৌমুহনী এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে একটি তুলা,ফম ও কাপড়ের গোডাউন। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্বত্বাধিকারী। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে সোমবার আড়াইটায়।
কমলগঞ্জ ভানুগাছ বাজার চৌমুহনী সংলগ্ন মাধবপুর বীর শ্রেষ্ট হামিদুর রহমান সড়কের পাশে শাহাজালাল আমব্রেলা কর্টন শপের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হবিগঞ্জ সদর এলাকার শাহাজানের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভাস্থ রামপাশা এলাকার ইব্রাহিম মিয়ার কাছ থেকে প্রায় ৭/৮ বছর আগে তুলা ও ফমের জন্য ঘরটি ভাড়া নিয়ে গোডাউন করা হয়েছিলো। সোমবার আড়াইটায় গোডাউনে আগুন লেগে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় পৌণে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তুলা,ফম ,আর সীটকাপড় সহ প্রায় ১০ লক্ষাধিক টার ক্ষতি সাধিত হয়েছে।
শাহাজান আরো বলেন, আমি পথে বসে গেলাম রবিবার আমি ধারদেনা করে প্রায় ৫ লাখ টাকার তুলা,ফম,আর সিটকাপড় গোডাউনে এনে রেখেছি। আগের আরো সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল ছিলো। তিনি বলের আমিও আজ প্রায় ১৪ বছর থেকে এখানে ব্যবসা পরিচালনা করে আসছি। আমার সাথে কোন শত্রুতা নেই। আমার গোডাউনে কোন বিদ্যুৎ নেই, রান্না, বান্নার কাজও কেউ করেনা তাহলে আগুনটা লাগলো কিভাবে আমি বলতে পারছিনা।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রাধকান্ত সিংহ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌণে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। অনেক তুলা পানিতে ভিজে গেছে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X